মোহাম্মদ তারিকুল সরদার বিশেষ প্রতিনিধি :
গত মঙ্গলবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের বাররা গ্রামের চিহ্নিত মাদক কারবারি আকবর আলীর অত্যাচারের হাত থেকে রিহায় পেতে এলাকা বাসি বিক্ষোভ করেছে।
বিক্ষোভ কারিরা মাদক কারবারি আকবার আলীকে দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবি জানান।
তার অপকর্মের কাজে বাধা দেওয়াই প্রতিবেশি শাহাবুদ্দিন প্রতিবাদ করায় তাকে হাতে থাকা দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
বিষয়টি নিয়ে শাহাবুদ্দিনের বাবা আলী আহমদ যশোর নিম্ন আদালতে আকবর আলী কে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেছেন।
মাদক কারবারি আকবর আলী মামলাটি তুলে নেওয়ার জন্য মামলার বাদী আলী আহম্মদ মোল্লাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চলেছে।

মামলাটি তুলে না দেওয়ার কারণেই ঘটনার আগের রাতে তাকে শাবল দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।
এছাড়াও আকবর আলী এলাকার নিরীহ মানুষের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করে আসছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান ।
তার অত্যাচার-ও নির্যাতনের হাত থেকে বাঁচতে এলাকায় বিক্ষোভ করেন এলাকার সচেতন মহল।
অবিলম্বে আকবর আলীকে গ্রেফতার সহ বিচারের দাবি করেন ভুক্তভোগী সহ এলাকা বাসি।


Leave a Reply