নিজস্ব প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়া উপজেলা হাজী কল্যান পরিষদের উদ্যোগে গত ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা পশ্চিম পাড়া চৌরাস্তা জামে মসজিদ ও তালিমূল কোরান হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামদিয়া ইউনিয়ন হাজী কল্যান পরিষদের উপদেষ্টা চাড়াভিটা বাজারের জেসমিন হোমিও ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব ডা.মোঃ কেরামত আলী মোল্যার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হাজী কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহিল কাফি। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ রোস্তম আলী।
উপজেলা হাজী কল্যান পরিষদের নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব মোঃ ইলিয়াস হোসাইন, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান (কাজল), ড.গাজী আবু হুরায়রা (অর্থনীতি) এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন ইউনিয়ন হাজী কল্যান পরিষদের অন্যতম সদস্য আলহাজ্ব ডা.মোঃ আব্দুল হক জিয়া।
এ ইউনিয়নে তালিকা ভূক্ত ৩৯ জন হাজী মহোদয়ের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ আফছার আলী মোল্যা, সাবেক সেনাসদস্য হাজী মোঃ ইকবাল হোসেন, হাজী মোঃ ফরিদ উদ্দিন, হাজী এয়াকুব আলী সরদার,

আলহাজ্ব ডা.মোঃ শহিদুল্লাহ সরদার, হাজী মোঃ নওশের আলী মোল্যা, আলহাজ্ব মাওঃ মোঃ সুরত আলী (অবঃ) হাজী আঃ সালাম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন ভিটাবল্যা পশ্চিম পাড়া তালিমুল কোরান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন হাজী কল্যান পরিষদের সহসভাপতি ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আঃ মজিদ আনোয়ার।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন স্বনাম ধন্য করিমপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ মাজহারুল ইসলাম।

Leave a Reply