নিজস্ব প্রতিবেদক :
যশোরে ৬০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ৬জনকে আটক করেছেন ডিবি।
(০৬ এপ্রিল) বৃহস্পতিবার,যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযানে যশোর সদর উপজেলা, চৌগাছা উপজেলা এবং শার্শা উপজেলার বেনাপোল থেকে গাঁজা ও ফেনসিডিল সহ ৬ জনকে আটক করেছেন।

আটককৃতরা হলেন যশোর সদরের কুমার বাগডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার ছেলে সুমন হোসেন (২৮)। চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার ফজলুল হকের ছেলে শাওন মিয়া(২৮), চুটাহুদা পূর্ব পাড়ার মশিয়ার রহমান মন্ডলের ছেলে তৌকির হোসেন আলামিন (২৫)।

শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার নুর ইসলামের ছেলে আমিনুর রহমান (৩৭), নূর হোসেনের ছেলে জামশেদ হোসেন (৩৫), রমজান আলী ছেলে হাবিবুর রহমান (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply