সাঈদ ইবনে হানিফ:
যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম গোলাম রসুল বিশ্বাসের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে তার পরিবার ।
৬ এপ্রিল (১৪ ই) রমজান আছর বাদ স্থানীয় ঘোষনগর জামে মসজিদে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব, ইসলামি সমাজ কল্যান সমিতির সভাপতি, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আশরাফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ছাতিয়ানতলা স্কুল এ্যান্ড কলেজের অধ্যাপক মাওলানা বুরহান উদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াদীপুর আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, উপস্থিত ছিলেন,
মাওলানা আব্দুল গফুর, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ ছাদেকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা,
ঘোষনগর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, বাগডাঙ্গা পুর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ শহিদুল ইসলাম বুলবুল, মাওলানা রকিবুল ইসলাম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব সহ স্থানীয় গন্যেমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওঃ সোহরাব হোসেন, বিশেষ আলোচনা করেন মরহুম গোলাম রসুল বিশ্বাসের ছোট ছেলে ঘুনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( মাষ্টার) হযরত আলি ।

Leave a Reply