রাতদিন নিউজের নড়াইল প্রতিনিধি, রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ নাইমুর রহমান ফিরোজ আর নেই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত ৩টায় ব্রেইন স্টোক জনিত কারণে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
নাইমুর রহমান ফিরোজের ছেলে সোযেদ আল মামুন জানান, গত সোমবার দিবাগত রাতে সেহেরী খাওয়ার পর তার বাবা ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বুধবার আসরবাদ নিজ এলাকা নড়াইল জেলার কুড়িগ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
নাইমুর রহমান ফিরোজের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমাজের চিত্র পরিবার। নাইমুর রহমানের মৃত্যুতে সমাজের চিত্র অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান কেএম শরাফত উদ্দীন, নির্বাহী সম্পাদক তরুণ মন্ডল, বার্তা সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী বার্তা সম্পাদক জহির রায়হান,সুমন পারভেজ, জুবায়ের হোসেনসহ সমাজের চিত্র পরিবারের সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরা যাতে এ শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য দোয়া ও প্রার্থনা করেছেন।


Leave a Reply