যশোর শহরতলির চাঁচড়া গোলদার বাড়ি এলাকায় অবৈধভাবে মবিল বোতলজাতকারী অহনা এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন ব্র্যান্ডের বোতলে ড্রামের মবিল বোতলজাত করার অপরাধে মঙ্গলবার এ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়।
বুধবার পুনরায় প্রতিষ্ঠানের মালিক সাহেব আলীর উপস্থিতিতে এ জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
উল্লেখ্য,মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চাঁচড়া গোলদার বাড়ি এলাকার অহনা এন্টারপ্রাইজে। এ সময় গোডাউনের ভিতরে অবৈধভাবে ড্রামে ভর্তি মবিল ভারতীয় তিনটি ব্র্যান্ডের বোতলে বিক্রি করা হচ্ছে। বোতলজাত করার জন্য সেখানে পাঁচটি ব্যারেলে মবিল মজুত অবস্থায় পাওয়া যায়। আরও চারটি ব্যারেল পাওয়া যায় খালি অবস্থায়।
বুধবার সাহেব আলীর উপস্থিতি জানতে পেরে ভোক্তার আভিযানিক দল ঘটনাস্থলে যায়। এরপর বোতলজাত মবিল পুনরায় ড্রামে ঢালা হয় এবং বিভিন্ন কোম্পানির স্টিকার ও নিরাপত্তা সিল পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসাথে অবৈধভাবে মবিল বোতলজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Leave a Reply