1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম

  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম

সন্দীপ কুমার কর্মকার, বিশেষ প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম নবজাতকের জন্ম হয়েছে । দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে সন্তান প্রসব- এটাই প্রথম ঘটনা।

বুধবার বেলা ৩টার দিকে প্রসব বেদনা উঠলে বাড়ির লোকজন প্রসূতিকে হাসপাতালে নিয়ে গেলে সিজারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন।মঙ্গলবার ইফতারের আগে ওই প্রসূতির সিজার (অস্ত্রোপচার) করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়না। হাসপাতালের কেএমসি (ক্যাঙ্গারু মাদার কেয়ার) ইউনিটে আছেন নবজাতক ও মা উম্মে হাবিবা।

তিনি বলেন, সরকারি হাসপাতালে বৈকালিক চেম্বার কি, তা আমার জানা ছিল না। অথচ সেই চেম্বারে থাকা বিশেষজ্ঞ ডাক্তার আমার সিজার (অস্ত্রোপচার) করেছেন। একটু দেরি হলে খারাপ কিছু ঘটতে পারতো। এজন্য আমি বৈকালিক চেম্বারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

উম্মে হাবিবা আরো জানান, হাসপাতালের জরুরি বিভাগে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিহা মুত্তাকি জরুরি ভিত্তিতে গাইনি চিকিৎসকের কাছে যেতে বলেন। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ মুহূর্তে গাইনি ডাক্তার কোথায় পাবেন? যেতে হলে জেলা সদরে যেতে হবে।

সেখানে পৌঁছতেও প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। এ সময় আশার বাণী শুনালেন জরুরি বিভাগের ডা. সাবিহা মুত্তাকি। তাদের বৈকালিক চেম্বারে থাকা গাইনি চিকিৎসক ডা. দিলরুবা ফেরদৌস ডায়নার কাছে যেতে বলেন।

বৈকালিক চেম্বারের কথা শুনে উম্মে হাবিবা প্রথমে হতচকিত হয়ে যান। পরে দুঃসম্পর্কের এক আত্মীয় তাকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে বৈকালিক চেম্বারে নিয়ে যান। সেখানে ডা. দিলরুবা ফেরদৌস তাকে দেখেই তাৎক্ষণিক অস্ত্রোপচারের পরামর্শ দেন। মাত্র সাড়ে তিন হাজার টাকায় তার সিজার (অস্ত্রোপচার) হয়েছে।

এতে দারুণ উচ্ছ্বসিত উম্মে হাবিবা বৈকালিক চেম্বারের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তখন আবেগে উম্মে হাবিবার কণ্ঠ জড়িয়ে আসে।

এ ব্যাপারে ডা. দিলরুবা ফেরদৌস জানান, উম্মে হাবিবার অবস্থা সংকটাপন্ন ছিল। জরুরিভাবে সিজার (অস্ত্রোপচার) না করা হলে মা ও নবজাতকের খারাপ কিছু ঘটতে পারত।

জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, বৈকালিক চেম্বার চালুর পর মনিরামপুরেই প্রথম এ সেবার আওতায় কোনো নবজাতকের জন্ম হয়েছে; যা দেশে চালু হওয়া বৈকালিক চেম্বারে প্রথম ঘটনা বলে তিনি দাবি করেছেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews