1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে স্বামীর বাড়িতে স্ত্রী’র অধিকার চেয়ে অনশন

  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামে সর্বস্ব লুটে নিয়ে স্ত্রী’কে তাড়িয়ে দিয়েছে প্রতারক স্বামী। এ ঘটনায় স্ত্রী স্বামীর বাড়িতে যেয়ে কোলের সন্তান ও স্ত্রী’র অধিকার চেয়ে অনশন পালন করছে।
বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ত্রী এ অনশন ধর্মঘট পালন করেন। এসময় প্রতারক স্বামী পালিয়ে যায়।
জানা গেছে, ৩বছর আগে উপজেলার ধোপাদী গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মোঃ বুলবুল ইসলাম শেখ (৩৩) এর সাথে একই গ্রামের মুছা গাজীর মেয়ে জামিলা বেগম(৩১) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়।
এসময় জামিলার কোল জুড়ে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। সংসার বেশ ভালোই যাচ্ছিল। বেশ কিছু দিন যাওয়ার পর প্রতারক স্বামী জামিলার কাছ থেকে যৌতুক নিতে মরিয়া হয়ে উঠেন। এর আগেও বিয়ে পাগল বুলবুল ইসলাম শেখের ২টি স্ত্রী ও তাদের ঘরে ২ টি কন্যা সন্তান রয়েছে। কৌশলে সেই দুই স্ত্রীকেও তাড়ানো হয়েছে বলে জানা যায়।
বতর্মান স্ত্রী জামিলা কান্না জড়িত কন্ঠে জানান, বুলবুল আমার স্বামী। আমার আগেও তার আরো ২ জন স্ত্রী ছিলো। আমি তা জানতাম না। আজ প্রায় দুই বছর আগে আমাকে পারিবারিক ভাবে বিয়ে করে এবং বিভিন্ন ভাবে আমার কাছ থেকে নগদ ২ লাখ টাকা সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল এনে আমার এই সংসার সাজিয়েছি। ১ বছর বয়সী একটি কন্যা সন্তান মাবিয়াকে নিয়ে আমি কোথায় যাবো? আজ সকালে আমাকে মেরে বাইরে বের করে ঘরে তালা মেরে স্বামী বুলবুল চলে গেছে। শশুর দেবর সকলে কেউ আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি আমার অধিকারে এখানে রয়েছি।
সরেজমিনে দেখা যায়, জামিলা ও তার ১ বছরের কন্যাকে নিয়ে কড়া রোদের ভেতর স্বামীর বাড়ির উঠানে দাড়িয়ে আছেন। বুলবুলের বাড়ির সব ঘরে তালা ঝুলানো রয়েছে। এলাকার মানুষেরা এই বিষয়টি দেখতে ভিড় করছেন। অনুসন্ধানে জানা গেছে, বুলবুল ইসলাম পূর্বের স্ত্রী’দের কাছ থেকেও অর্থ আত্মসাৎ করে তাদেরকেও তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছে। এলাকার একাধিক ব্যক্তিরা বুলবুল ইসলামের বিরুদ্ধে এমন প্রতারণার একাধিক অভিযোগ তুলে ধরেন।
স্থানীয়দের মধ্যে কয়েক জন আরও জানান, বুলবুলের ১ম স্ত্রী’র পিতাকে ধোপাদী নতুন বাজার সংলগ্ন স্থানে মারপিট করে আহত করেন। তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না এলাকার কেউ।
এ বিষয়ে প্রতারক বুলবুল এর পিতা ইয়াকুব আলী শেখ বলেন, যৌতুক বাবদ ২ লাখ টাকা নেওয়া হয়নি বরং ৭৫ হাজার টাকা নেওয়া হয়েছে। ঘরের আসবাবপত্র বউ মা জামিলা বেগম সব এনেছে। তিনি স্বীকার করে বলেন, আমার ছেলে তাকে না রাখলে আমি কি করবো? আমার কিছু করার নেই। বুলবুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, বিষয়টি স্থানীয়রা জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews