1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে খুনের হুমকির অভিযোগ

  • বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

যশোরে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে খুনের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

যশোরে সাড়ে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ করতে যেয়ে ব্যর্থ হয়ে খুনের হুমকির অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে।পরে এলাকার একটি স্বার্থান্বেশী মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

একই তালে তাল মিলিয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ক্যাম্পে একটি অভিযোগ লিখিয়ে নিয়েছেন বলেও জানা গেছে।

এদিকে এই ঘটনার দুইদিন পার হলেও ধর্ষণের চেষ্টাকারী প্রকাশ্যে থাকায় আতংকিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর মা জানিয়েছেন, তার মেয়ের বয়স সাড়ে ৬ বছর।

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়িতে মেয়েটি ছাড়া আর কেউ ছিলনা। এই সুযোগে প্রতিবেশি সামাদের ছেলে রাসেল (২৪) মেয়েটির বাড়িতে আসে।

মেয়েটিকে একা পেয়ে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন আসার আগেয় রাসেল সেখান থেকে সটকে পড়ে।

এরই মধ্যে মেয়েটির মা বাড়িতে চলে আসেন। এসময় মেয়েটি তার মাকে জানিয়েছে, রাসেল তাকে ঘরের মধ্যে নিয়ে মূখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেছে।

কান্নাকাটি করলে এবং এ ঘটনার বিষয়ে কাওকে জানালে মেয়েটিকে খুন করার হুমকি দিয়ে চলে যায় রাসেল ।

এরপর মেয়েটির বাবাকে বাড়িতে ডেকে এনে বিষয়টি জানান ভুক্তভোগীর মা । মেয়েটির বাবা জানিয়েছেন, বাড়িতে এসে খবরটি শোনার পরে রাসেলের বাবা ও মামাদের পোষ্য কিছু উশৃঙ্খল প্রকৃতির লোকজন বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে।

কিন্তু বিকেলে মেয়ে, তার মা ও বাবা আতঙ্কিত হয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে যান। ক্যাম্পর ইনচার্জ বরাবর একটি অভিযোগ লিখে নিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেন ক্যাম্প কতৃপক্ষ।

এই ব্যাপারে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে জানিয়েছেন তদন্ত করে দেখছি।

এই ঘটনার দুইদিন পার হলেও অভিযুক্ত রাসেল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে আতংকিত হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews