যশোরে রমজানেও উদযাপন করা হবে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ। তবে, রয়েছে কিছু ব্যতিক্রম। এবার আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তবে, সংক্ষিপ্ত আকারে। এছাড়া মঙ্গল শোভা যাত্রতো থাকছেই। যশোর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ওই সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
আলোচনা সভায় সভাপতি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হবে। অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্যদিয়ে। অনুষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। পহেলা বৈশাখের অনুষ্ঠান উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানরা উদযাপন করবেন।

এদিন জেলখানা, শিশুপরিবার, এতিমখানায় আয়োজন করবে সংশ্লিষ্টরা শিশু একাডেমিতে চিত্রাংকন, কুইজসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসপাতাল, কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। বাঙালির খাবার পরিবেশন করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবীর বলেন, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পহেলা বৈশাখ উদযাপিত হবে। যেহেতু এটি নির্বাচনের বছর। কিছু কুচক্রি মহল অঘটন ঘটানোর চেষ্টা চালায়। সেই সাথে এক শ্রেণির মানুষ এধরনের আয়োজনকে মেনে নিতে চায় না।
এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। কিছু জানলে পুলিশকে জানাতে হবে। যশোর পৌর মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ বলেন, পহেলা বৈশাখ উদযাপনে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার বলেন-গত বছরের ন্যায় এবছর টাউন হল মাঠে সকল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সকাল ৯টায় মঙ্গল শোভা যাত্রা বের হবে। সকল সাংস্কৃতিক সংগঠন, সরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান টাউন হল মাঠে যথাসময় উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশ নেবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস বলেন, গতবছরের ন্যায় এবছরও শিশু একাডেমির আয়োজন থাকবে।
চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল বলেন, গত বছর পহেলা বৈশাখে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশনের পরিবর্তে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল।সূত্র:অনলাইন ডেস্ক

Leave a Reply