কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
৪ এপ্রিল ২০২৩ ইং রোজ সোমবার সকাল ১০ টায় মানবতার দুর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে কিছু কোরআন শরিফ উপহার প্রদান করা হয়।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাঠি ইউনিয়নের আনন্দপুর গ্রামের হাজেরা খাতুন তালিমুল কোর আন মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানাঃ আশিকুর রহমান দিলুড়ীর উপস্থিতিতে মহিলা মাদ্রাসার ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সদস্য

মো: সুমন মিয়া সহ বেশ কয়েক জন। তিনি বলেন, সংগঠনের সভাপতি মো’ আশিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানেই আমরা মাদ্রাসায় কোরআন শরিফ গুলো পৌছে দিতে দিতে পেরেছি।
সেই সাথে অত্র মাদ্রাসার মোহতামীম বলেন: আমরা সংগঠনের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।নতুন কুরআন শরীফ হাতে পেয়ে ছাত্রীরা বেশ খুশী ও আনন্দিত।
আমরা সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের নেক হায়াত কামনা করছি আল্লাহ তা’আলা যেন তাদের নেক কাজগুলোকে কবুল করেন।

Leave a Reply