1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শার্শা কায়বা সীমান্তে থেকে ৬১ টি সোনার বিস্কিট সহ আটক ৩

  • মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

শার্শা কায়বা সীমান্তে থেকে ৬১ টি সোনার বিস্কিট সহ আটক ৩

 মোঃ শাফায়েত (সবুজ)ভ্রাম্যমান প্রতিনিধি:
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করে বিজিবি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকালে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক তিন সোনা পাচারকারীরা হলো, নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদে বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন পাচারকারীকে থামতে বললে তারা দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালানোর চেস্টা করে।

এসময় বিজিবি ধাওয়া করে তাদের মোটর সাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক তিন পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আটক সোনা ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে। তিনি আরো জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৩১ জন আসামীসহ মোট ৯৬ কেজি ১৪ গ্রাম সোনা আটক করা হয়েছে। যার মূল্য-৭৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯৪৫ টাকা। চোরাচালান প্রতিরোধে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews