নিজেস্ব প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থল বন্দরের গেটের সামনে থেকে আঃ মান্নান এর “আছিয়া ট্রান্সপোর্ট” নামে একটা প্রতিষ্ঠান আছে। “মেসার্স সৈকত ট্রেডার্স”, চাকতাই কোতয়ালী, চিটাগাং ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করে। ” আছিয়া ট্রেডার্স” উক্ত প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
তারই ধারাবাহিকতায় উক্ত ট্রেডার্সের আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা যার ওজন ২০টন ৯০ কেজি, মূল্য ১৬,০০,০০০/= টাকা যাহা “সাগর ট্রেডার্স রাজবাড়ী” তে পাঠানোর জন্যে ২৮/০৩/২৩ তারিখ ট্রাক লোড করে পাঠায়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়। বাদীর উক্তরুপ অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৬, তাং-০২/০৪/২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০/১০৯ পেনাল কোড।

ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে। যশোর পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর জনাব রুপণ কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনগনের সমন্বয়ে একটা চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন।
গত ০৩/০৪/২৩ ইং তারিখ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী (১) হাসান আল মামুন রাজন (৩০), ও (২) খাসিয়ার রহমান মিঠু (৪০) দের গ্রেফতার করেন এবং আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন। মামলাটি তদন্ত কারী হিসাবে দায়িত্ব পালন করছেন এসআই শফি আহমেদ রিয়েল ।

গ্রেফতারকৃত আসামীর তথ্য (১) হাসান আল মামুন রাজন (৩০) (ট্রাক ড্রাইভার), পিতামৃত- আবু বকর সিদ্দিক, সাং- বসুন্দিয়া, থানা- কোতয়ালী, জেলা-যশোর।
(২) খাসিয়ার রহমান মিঠু (৪০), পিতামৃত- মোদাচ্ছের রহমান, সাং- দেহাটি, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা।
উদ্ধার হয় ৬৬৭ বস্তা ছোলা, ওজন ২০ টন ৯০ কেজি, মূল্য- ১৬,০০,০০০/= টাকা।

Leave a Reply