শোরে মোটরসাইকেলে মাদক বিক্রির সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টায় যশোর সদর উপজেলার কনেজপুকুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চুড়ামনকাঠি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আনিছুর রহমান ও তার স্ত্রী কহিনুর বেগম। এসময় তাদের কাছথেকে ২শ’ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন এসআই মিজানুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের প্রেক্ষিতে তারা জানতে পারেন মোটরসাইকেলে এক দম্পত্তি মাদক বিক্রি করছে। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply