1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অন্তঃসত্ত্বা চাচিকে খুন, ২৭ বছর পর গ্রেপ্তার ভাতিজা

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার হুরবাড়ি গ্রামে হত্যার প্রায় ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৩১ জুলাই) দুপুরে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩০ জুলাই) রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার হুরবাড়ি এলাকার মৃত মিজান মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, হুরবাড়ি গ্রামের মো. আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মনোয়ারাকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন স্বামী। বিয়ের প্রায় দুই বছর পর মনোয়ারা বেগম অন্তঃসত্ত্বা হন। পরে ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে যৌতুকের দাবিতে আব্দুল আউয়াল, তার দুই বোন শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আউয়ালের ভাতিজা সাইফুল ইসলাম মিলে পিটিয়ে মনোয়ারাকে হত্যা করে। তবে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারার মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

আরও পড়ুন… গৃহবধূকে পুড়িয়ে মারার ১৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
এ বিষয়ে র‍্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, এ ঘটনার পরে নিহত মনোয়ারার ভাই মো. শহিদুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ২০০৪ সালের জানুয়ারি মাসে সাইফুলকে যাবজ্জীবন সাজা দেন আদালত। তবে হত্যার পর থেকেই পলাতক ছিলেন সাইফুল।

সংগ্রহ আর টিভি ৩১/০৭/২২ইং রবিবার

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews