নিজস্বপ্রতিবেদক:
যশোর সদরের ফতেপুর ইউনিয়নে ঘাস কাটতে নিষেধ করার জের ধরে আবুল কাশেম নামে এক চাউল ব্যবসায়ীর নেপিয়ার ঘাস ক্ষেতে দশ টি ফলন্ত আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে।
ক্ষতিগ্রস্থ আবুল কাশেম খন্দকার জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শে ১৬ শতাংশ জমিতে সাথী ফসল হিসেবে নেপিয়ার ঘাসের চাষ করেছি। যার ফলন ভালো হয়েছে।
১০ টি আম গাছে আম রয়েছে এ জমিতে। আম ধরেছে প্রচুর পরিমাণে। । আম বাগানে নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। সেখানে একই গ্রামের আমেনা খাতুন (৬০) প্রায় দিন ঘাস কেটে নিয়ে যায়।
একাধিকবার নিষেধ করা সত্ত্বেও সে ঘাস কেটে নিয়ে যায়। গত ২৮ মার্চ তারিখ মঙ্গলবার তাকে ঘাস কাটতে নিষেধ করায় তার সাথে কথা কাটাকাটি বা ঝগড়া হলে। ঐদিন রাতে আমেনা খাতুনের নাতি সহ ৪ জন, ছেলে সোহাগ (১৯) পিতা বাবুল। বাপ্পি (২০) পিতা সিরাজ।
স্বাধীন (১৯) পিতা: ইবাদ আলি রিয়াজ (১৮) পিতা তরিকুল ইসলাম/ সহ অজ্ঞাত ৩/৪ জন গাছ কেটে দিয়ে যায়। মর্মে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছেন, আবুল কাশেম খন্দকারের বড় ছেলে আব্দুল্লাহ হোসেন।
সরজমিন আমাদের প্রতিবেদক গেলে স্থানিয় আবুল কালাম বলেন মঙ্গলবার রাতে আমি তারাবি পড়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ৪ জনকে আম বাগান থেকে উঠে আসতে দেখি।
এরিমধ্য এক অভিযুক্ত বাপ্পির মা রেহেনা খাতুন, নুরজাহান নামক আরেক প্রত্যক্ষ দর্শীর বাড়িতে যেয়ে নানা হুমকি ধামকি দিচ্ছে।
আবুল কাশেম খন্দকার বলেন, আমার বড়ো ছেলে থানায় অভিযোগ করেছে। থানাথেকে আজ শনিবার চাঁদপাড়া ক্যাম্পে দুই পক্ষের এককটা শালিস বা শুনানি হবে। এই অবস্থায় আমি প্রশাসনের কাছে আর্থিক ক্ষতিপুরন সহ দোসীদের শাস্তির দাবি করছি।

Leave a Reply