যশোরের চৌগাছা লক্ষীপুর সীমান্তে থেকে ১৩ পিচ স্বর্ণের বিস্কিট উদ্ধার
মোঃ শাফায়েত (সবুজ)ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছা লক্ষীপুর শীমান্ত থেকে ১.৫১৫ কেজি ওজনের ১৩ পিচ স্বর্ণের বিস্কিট উদ্ধার করেছে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি তারা।
যশোরের চৌগাছা ৩১/৩/২০২৩ লক্ষীপুর গ্রাম অভিযান চালিয়ে ১.৫১৫ কেজি ওজনের ১৩ টি স্বর্ণের বার আটক করেছে ৷
(৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। এ সময় একটি চৌকষ টিম টহলদল তৎক্ষনাত কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে। সন্ধ্যা ৬:৩০ সময় একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় ।
টহল দলটি কর্তৃক উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং এ সময়ে উক্ত ব্যক্তির কোমরে থেকে স্বর্ণের বারগুলো পড়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান মূল্য ১,৫১,৫০,০০০/- (এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সোনার একটি চালান ভারতে পাচার করা হবে বলে বিজিবির কাছে তথ্য আসে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সেখান থেকে১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আরো জানান
সীমান্তে বিজিবি এর টহল অত্যন্ত জোরদার অবস্থায় রয়েছে, যার কারনে সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত স্বর্ণ চৌগাছা থানায় ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply