1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগে এক যুবক আটক চোরাই মালামাল উদ্ধার

  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

যশোরে বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগে এক যুবক আটক চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অভিযানে, আন্তঃজেলা চোর চক্রের সদস্য, যশোর সদরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার রবিউল ইসলাম বাবলুর ছেলে, শামীম ইসলাম ওরফে শাহিন,

ওরফে স্বাধীন (২৭) কে চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ ৩০শে মার্চ যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের একটি টিম আটক করেছেন।

৩১ মার্চ শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে, জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ রূপন কুমার সরকার জানান।

যশোর শহরের বিভিন্ন বাড়িতে চুরির ঘটনার অভিযোগে ডিবি পুলিশের একটি টিম মাঠে নামে।সম্প্রতি গত ২৮শে মার্চ যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মিসেস রোজী জালাল এর বাড়ির এ্যাডজাষ্টিং ফ্যান খুলে বাসায় প্রবেশ করে অজ্ঞাতনামা চোর।

সে সময় অনুমানিক ১৭ লক্ষ টাকার মালামাল চুরি হওয়ার মামলার তদন্ত পান জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএম’র নেতৃত্বে এসআই শামীম হোসেন, এসআই আব্দুল্লাহ আল-মামুনদের সমন্বয়ে একটি টিম।

তাতক্ষনিক তদন্তে নেমে পুরাতন কসবা কাজীপাড়ার আরেকটি বাসায় চুরির ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে সনাক্ত করে, ৩০শে মার্চ বৃহস্পতিবার যশোর রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই স্বর্ণালংকারসহ হাতে নাতে সিসিটিভি ফুটেজে পাওয়া চোরকে গ্রেফতার করেন।

তার স্বীকারোক্তি মতে যশোর টালিখোলা এলাকার আরেকটি বাড়ির চোরাই মোট ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকারসহ , বিভিন্ন চোরাই মালামাল এবং চুরি কাজে ব্যবহৃত আলামত উদ্ধার করেন।

তার মোধ্যে চোরের বাড়ি থেকে ২টি পেনড্রাইভ উদ্ধার করে যাচায়ান্তে দেখা যায় সেটা যশোর উপশহর এলাকার একটি বাড়ির ২০১৮ সালের চুরি হওয়ার ঘটনার আলামত পাওয়া যায়। চোরের দেখানো মতে ০৪টি বাড়ি সনাক্ত করে চুরির ঘটনা তদন্ত করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে জানাযায় গ্রেফতারকৃত আসামী একজন কুখ্যাত সিঁধেল চোর।

সে দীর্ঘদিন যাবৎ যশোর শহরের বিভিন্ন এলাকায় রাতের আধারে গৃহের এ্যাডজাষ্ট ফ্যান খুলে গৃহে প্রবেশ করে স্বর্ণালংকার, সহ মুল্যবান জীনিসপত্র, নগদ টাকা চুরি করে আসছে। আসামির দীর্ঘদিনের চুরি করার টাকা দিয়ে জমিক্রয় ও বাড়ী নির্মান করেছে।

এ চুরির ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews