1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে ক্রেতা সেজে তিন মাদক ব্যবসায়ীকে আটক করল আর্মড পুলিশ

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ (এপিবিএন) সদস্যরা তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। শনিবার বিকালে উপজেলার নওয়াপাড়ার ড্রাইভারপাড়া ও রাজঘাট জাফরপুর বাসস্ট্যান্ড থেকে তাদের মাদকের ক্রেতা সেজে আটক করা হয়।

আটককৃতরা হলো- ড্রাইভারপাড়া এলাকার মৃত নূর ইসলামের দুই ছেলে অহিদুল ইসলাম (৪৭) ও মোহাম্মদ আলী (৪০)। আটক অপর মাদক বিক্রেতা হলো উপজেলার রাজঘাট সাহেবপাড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম সুমন (৩২)। পরে তাদের রাতেই অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা এপিবিএন-৩-এর পুলিশ পরিদর্শক মো. বাবুল আক্তার জানান, শনিবার বিকালে মাদকসেবী হিসেবে ক্রেতা সেজে ড্রাইভারপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩১ হাজার টাকাসহ অহিদুল ইসলাম ও মোহাম্মদ আলী নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে রাজঘাট জাফরপুর বাসস্ট্যান্ড থেকে চার বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম ওরফে সুমন নামে অপর এক মাদক বিক্রেতাকে আটক করে রাতে তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ তাদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়ন তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে অভয়নগর থানায় হস্তান্তর করার পর মাদক আইনে পৃথক মামলা হওয়ার পর তাদের রোববার দুপুরে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews