স্টাফ রিপোর্টার :
যশোর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক এম এ মান্নান মিয়া গ্রুতর অসুস্থ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায়,
যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর রাত ৮টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে প্রয়াতের মরদেহ আগামীকাল বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাবে আনা হবে, বাদ জোহর পুলিশ লাইন মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঘারপাড়া প্রেসক্লাব ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন বাঘারপাড়া শাখার নেত্রীবৃন্দ।

Leave a Reply