কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুর উপজেলা বিএনপি’র এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮মার্চ বিকেলে উপজেলা বিএনপির কার্য্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির নেতা এসি আলম উপজেলা যুবদলের নেতা আলমগীর হোসেন, আব্দুল গফুর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল রহমান আজ্জি সহ ১১টি ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক উপস্থিত ছিলেন।
প্রস্ততি সভা শেষে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলের তারিখ ঘোষণা এবং ওয়ার্ড পর্যয়ের ইফতার মাহফিল করতে হবে।
১নং ত্রিমোহনী ১/৪/২৩, ৩নং মজিদ পুর ৫/৪/২৩, ৬নং কেশবপুর ৬/৪/২৩, ১১নং হাসানপুর ৭/৪/২৩, ৭নং পাজিয়া ৮/৪/২৩, ৫নং মঙ্গলকোট ৯/৪/২৩, ১০নং সাতবাড়িয়া ১০/৪/২৩, ৯নং গৌরিঘোনা ১২/৪/২৩, ৮নং সুফলাকাটি ১৩/৪/২৩।

Leave a Reply