মাসুম বিল্লাহ ,বিশেষ প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে গণমুক্তি জোট। রবিবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে র্যালি নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন পার্টির নেতাকর্মীরা।
জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, প্রধান উপদেষ্টা “উনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক” বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, প্রধান সমন্বয়ক – আবু লায়েস মুন্না, প্রধান মুখপাত্র- সাবেক সচিব কাসেম মাসুদ, কো-চেয়ারম্যান- প্রফেসর এ আর খান, এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সমন্বয়ক পরিষদের সদস্যবৃন্দসহ ঢাকা মহানগর ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“গণমুক্তি জোট”- নির্বাচনমুখী রাজনৈতিক জোট। এ জোটের আশু লক্ষ্য আগামী সকল স্থানীয় ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছড়ি প্রতীক নিয়ে ৩০০ আসনে অংশগ্রহণ করা।
সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের জানান হয় যে, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের জনগণ বর্তমানে সার্বিকভাবে ভালো অবস্থায় নেই তা আমাদের সকলেরই জানা।
অথচ সাম্য, সামাজিক ন্যায় ও মানবিক মর্যাদা-এ ছিলো আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গিকার। সে আলোকে দেশবাসীর আসা ছিলো – গণতন্ত্র ও আইনের সুশাসনের মাধ্যমে দেশটি সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। কিন্তু বিগত ৫১ বছরেও সে প্রত্যাশা পূরণ হয়নি।
এ অবস্থায় জনগনের সার্বিক মুক্তি নিশ্চিত করার লক্ষে দায়িত্বশীল রাজনীতি ও গণতন্ত্র চর্চার প্রতি অঙ্গীকারসহ আমরা ‘গণমুক্তি জোট’ গঠন করেছি।
ইতিপূর্বে নির্বাচন ব্যবস্থার সংস্কার, জাতীয় সরকার ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছি। তবে সরকার পরিবর্তন হলেই যে জনআকাঙ্খা পূরণ হবে- এমন কোন নিশ্চয়তা নেই। এজন্য দরকার জনমুক্তির রাজনীতি সংগঠিত করা এবং জনগনকে ভালোর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দাবী আদায়ে জোরদার আওয়াজ তোলা। গণমুক্তি জোট থেকে জনমুক্তির প্রতিটা ক্ষেত্রে সুষ্পষ্ট রূপরেখা প্রদান করা হবে। উল্লেখ্য, আশু লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি সকলের উদ্যোগে নির্বাচনী জোট হিসেবে ‘গণমুক্তি জোট’ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

Leave a Reply