1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষিরা

  • রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

যশোরে চলতি বছর পাটের বাম্পার ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটলেও পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পাটচাষিরা। তীব্র খরায় খাল-বিলসহ বিভিন্ন ডোবা, নালার পানি শুকিয়ে যাওয়ায় কাঁচা পাট কাটতে পারছেন না এ অঞ্চলের চাষিরা। কোথাও কোথাও পানির অভাবে ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে পাটগাছ।

জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর যশোর জেলায় ২৫ হাজার ২০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।এর মধ্যে ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ইতোমধ্যে কাটা হয়েছে এক হাজার ৭৪১ হেক্টর জমির কাঁচা পাট। ছোট-বড় খাল-বিলসহ বিভিন্ন ডোবা ও নালার পানি শুকিয়ে যাওয়ায় প্রান্তিক কৃষকরা পাট কাটতে পারছেন না।

অনেকেই আবার ভারী বৃষ্টিপাতে বিভিন্ন ডোবা-নালায় পানি ভরাট হওয়ায় আশায় পাট কাটা শুরু করলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না পেয়ে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেক কৃষক পাট কেটে জমিতেই রেখে দিয়েছেন।
আবার অনেকে বাধ্য হয়ে শ্যালোমেশিন ও মোটরের পানি দিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচের কারণে লোকশানের সম্মুখীন হচ্ছেন। সেচ দিয়ে পাট জাগ দিতে প্রতি বিঘায় বাড়তি খরচ হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এমন অবস্থায় পাটচাষ বৃদ্ধি ও ভালো ফলন হলেও লোকসান গুনতে হবে বলে জানান এ অঞ্চলের চাষিরা।

এর মধ্যে ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ইতোমধ্যে কাটা হয়েছে এক হাজার ৭৪১ হেক্টর জমির কাঁচা পাট। ছোট-বড় খাল-বিলসহ বিভিন্ন ডোবা ও নালার পানি শুকিয়ে যাওয়ায় প্রান্তিক কৃষকরা পাট কাটতে পারছেন না।

অনেকেই আবার ভারী বৃষ্টিপাতে বিভিন্ন ডোবা-নালায় পানি ভরাট হওয়ায় আশায় পাট কাটা শুরু করলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না পেয়ে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেক কৃষক পাট কেটে জমিতেই রেখে দিয়েছেন।
আবার অনেকে বাধ্য হয়ে শ্যালোমেশিন ও মোটরের পানি দিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচের কারণে লোকশানের সম্মুখীন হচ্ছেন। সেচ দিয়ে পাট জাগ দিতে প্রতি বিঘায় বাড়তি খরচ হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এমন অবস্থায় পাটচাষ বৃদ্ধি ও ভালো ফলন হলেও লোকসান গুনতে হবে বলে জানান এ অঞ্চলের চাষিরা।

বৃষ্টির অভাবে একদিকে পাটচাষিরা যেমন মহাবিপদে রয়েছেন, অন্যদিকে কৃষকরা রোপা আমন ধানও বুনতে পারছেন না। পাট কেটে ওঠানোর পরপরই জমিতে চাষ দিয়ে রোপা আমন ধান বুনেন কৃষকরা। সোনালি আঁশ কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পানি না থাকায় রোদে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে এসব কাঁচা পাট।

শার্শা উপজেলার ডিহি গ্রামের পাটচাষি আব্দুল মান্নান বলেন, এ বছর আমি আড়াই বিঘা জমিতে পাট আবাদ করেছি। প্রতি বিঘা জমিতে আমার মোট খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। বৃষ্টি কম হওয়ায় শ্যালো মেশিনে সেচ দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। ফলে খরচ আরো ৮ থেকে ১০ হাজার টাকা বেড়ে যাচ্ছে।

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের পটচাষি আব্দুল জলিল বলেন, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কোথাও পাট জাগ দেওয়ায় মতো পর্যাপ্ত পানি নেই। সেচ দিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এ বছর পাটের বাজারদর কম হয়ে গেলে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। শার্শা উপজেলার উত্তর গোগা গ্রামের আনোয়ার হোসেন বলেন, এ বছর আমি দুই বিঘা জমিতে পাট লাগিয়েছি। শ্রমিক আর সেচ খরচ দিয়ে এ বছর ব্যয় বেশি। এ জন্য সরকারের কাছে আমাদের দাবি আমরা যেন ন্যায্যমূল্যটা পাই।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিদের খরচ অন্যান্যবারের তুলনায় বেশি হয়ে যাচ্ছে। বর্তমান বাজারমূল্য যা আছে তাতে চাষিদের লোকসান হবে না। তবে দাম কমে গেলে চাষিরা সমস্যায় পড়বেন।

সুত্র  কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews