মোহাম্মদ তারিকুল সরদার, যশোর :আকিজ জুট মিলের শ্রমিক আজিম হোসেন (২৩) এর সন্ধান মিলছে না। ছেলেকে পাওয়ার আশায় বাবা রফিকুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে।
গত ২০ তারিখ সোমবার রাত ১১ টায় যশোর নোয়াপাড়া আকিজ জুট মিলের শ্রমিক আজিম হোসেন কাজ শেষে কোম্পানির শ্রমিকের বাসে করে চাড়াভিটা বাজারে শ্রমিক আজিমকে নামিয়ে দেওয়ার হয়েছে কি না বাবা রফিকুল ইসলাম জানেনা।
আকিজ কোম্পানির বাসের ড্রাইভার শাহিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি এক এক সময় এক এক কথা বলছেন।তাতে মনে হচ্ছে গাড়ির ড্রাইভার শাহিন হোসেনই তাকে গুম করেছে।
সন্তানকে পাওয়ার আশায় বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছে বাবা রফিকুল ইসলাম।
Leave a Reply