যশোর প্রতিনিধি :
শুক্রবার ২৪ মার্চ ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকায় চৌগাছা থানাধীন পুরাপাড়া টু
আন্দুলিয়াগামী পুরাপাড়া সাকিনস্থ জনৈক শরিফুর রহমানের ৩য় তলা বাসার সামনে খালি জায়গার উপর হতে শীর্ষ মাদক ব্যবসায়ী (১) শহিদুল ইসলাম @ সাইদুল ইসলাম মুন্সি (৫১), পিতামৃত- ওমর আলী, (২) আসাদুল ইসলাম (৪৮), পিতামৃত- বাছের আলী মন্ডল, উভয়সাং-
পুরাপাড়া, থানা- মনিরামপুর, জেলা-যশোরকে ১৬০ (একশত ষাট) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৪,৮০,০০০/= (চার লক্ষ আশি হাজার) টাকা।
উল্লেখ্য যে, আসামী শাহিদুল ইসলাম @ সাইদুল ইসলাম মুন্সির বিরুদ্ধে ইতোপূর্বে ২৫টা মাদক মামলা ও ০১টা খুন মামলা, ০১টা বিস্ফোরক মামলাসহ মোট ২৭টা মামলা রয়েছে।
এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply