যশোর প্রতিনিধি :
বুধবার (২২ মার্চ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান,
এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্তে যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ জনৈক ইউনুস সাহেবের নব নির্মিত বাড়ির সামনে বাগআঁচড়া টু কায়বা গামী পাকা রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ শিমুল গাজী (২৫), পিতা-আব্দুস সোবহান গাজী, সাং-রাড়ীপুকুর, থানা-শার্শা, জেলা-যশোর ’কে ৩৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,০৫,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই(নিঃ)/ মোঃ শফিউর রহমান বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply