1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে পক্ষ পাতিত্বের অভিযোগ

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোরে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে পক্ষ পাতিত্বের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : যশোরের বসুন্দিয়ার জঙ্গলবাঁধাল মাধ্যামিক বিদ্যালয়ে ছাত্রীদের সাথে প্রধান শিক্ষকের যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে গিয়ে অসম্পন্ন রেখেই ফিরে গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আজম।

অভিযুক্ত প্রধান শিক্ষক জুলফিকার আলীর পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা সফল করতে না পেরেই তিনি ফিরে গেলেন বলে জানা গেছে।

সে কারণে (২২শে মার্চ)বুধবার বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুইজন সদস্য এই স্মারকলিপি জমা
দিয়েছেন।

তবে জেলা প্রশাসক এবার বিষয়টি নিজেই দেখবেন বলে জানিয়েছেন ওই স্কুলের ম্যানেজিং কমিটির দাতা সদস্য শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী দীর্ঘদিন ধরে জোর পূর্বক ছাত্রীদের যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন।

নবম ও দশম শ্রেণির শতাধিক ছাত্রীদের সাথে এই কর্মকাণ্ডের কারণে গত ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী এক ছাত্রীর মা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

পাশাপাশি এই ঘটনাটি জানতে পেরে ওই স্কুলের দাতা সদস্য শফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতির কাছে অভিযোগ দেন। প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে সভাপতি শহিদুল ইসলাম মিন্টু প্রধান শিক্ষকের কক্ষে থাকা সি সি টিভির হার্ডডিস্ক খুলে বাড়িতে নিয়ে রেখেছেন।

ফলে সব অভিযোগ যখন ঘুমন্ত অবস্থায় ঠিক তখনই কমিটির দাতা সদস্য ও অভিভাবক সদস্য শফিকুল ইসলাম এবং নাজিম উদ্দিন এই ব্যাপারে

২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেন। জেলা প্রশাসকের দপ্তর থেকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়।

দীর্ঘ ২৪ দিনেও ঘুম ভাঙ্গেনি জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আজমের। আবেদনকারীদের অভিযোগ রয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা কর্মকর্তা তদন্তে যেতে কালক্ষেপন করেছেন।

এমনকি জুলফিকার আলীর সাথে যোগাযোগ করে তিনি বিষয়টি ভিন্নখাতে নিতে নানা অপকৌশল অবলম্বন করেছেন বলে জানা গেছে। এদিকে একাধিকবার ওই শিক্ষা কর্মকর্তার দপ্তরে ধর্না দিয়ে গতকাল ২২ মার্চ দুপুরে তিনি তদন্তের জন্য সরেজমিনে গিয়েছেন।

তবে স্বাভাবিক ভাবে তদন্তের জন্য নয়! শিক্ষা কর্মকর্তা জঙ্গলবাধাল স্কুলের ভুক্তভোগী এবং অভিযোগকারীদের কোন বক্তব্য শুনতে রাজি নয়।

তিনি এই ঘটনা তদন্তে প্রধান শিক্ষককে রক্ষা করতে বহিরাগত কয়েকজন লোকের কাছে হ্যা’ অথবা না’ মতামত প্রদানের জন্য সাদা কাগজে লিখে দেয়ার জন্য বলেন। এসময় অভিযোগকারী নাজিম উদ্দিন ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণের জন্য ওই শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেন।

এসময় তদন্ত কাজ অসম্পন্ন রেখেই সেখান থেকে চলে গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আজম।

ফলে ঘটনাটি ঘটার পর থেকে অভিযুক্ত শিক্ষকের পক্ষে নানা ধরণের অপকৌশল অবলম্বন করে আসছিলেন ওই শিক্ষা কর্মকর্তা।

শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ছাত্রীর সাথে যৌন নিপীড়ন চালানো প্রধান শিক্ষক জুলফিকার আলীর পক্ষ নিয়ে কালক্ষেপন করে এবং বুধবারে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি ভিন্নখাতে নিতে যে চেষ্টা করেছেন তারই প্রমান বহন করে।

সেকারণে বুধবার বিকেলে ওই স্কুলের দাতা সদস্য শফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য নাজিম উদ্দিন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক এবার নিজেই এ ব্যাপারে তদন্ত করবেন বলে আশ্বস্ত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews