মনিরামপুরে তান্ডবের ১১ বছর
ব্রাক্ষণডাঙ্গায় জামাতের সক্রিয় সদস্য মুসা ধরা ছোঁয়ার বাইরে!
বিএম মিলন, স্টাফ রিপোর্টারঃ
যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে তান্ডবকারী জামাত ও বিএনপির সক্রিয় সদস্যরা পার্শ্ববর্তী গ্রামের ব্রাক্ষণডাঙ্গার ( মাঝপাড়া) মৃত আনার গাজীর ছেলে মুসাক ওরফে কামো (৪৭), ও একই গ্রামের মৃত আজিজুর ওরফে উজনের ছেলে আলামিন হোসেন (২৯) এবং পাশ্ববর্তী এরশাদ আলী মোল্যার ছেলে মাজহারুল মোল্যা (৪৬) এখন ও পর্যন্ত ধরা ছোয়ার বাইরে রয়েছে।
ঘটনার ১১ বছর পার হতে চলেছে কিন্তু ওই তান্ডবকারী জামাত – বিএনপির সক্রিয় সদস্যরা এলাকায় এখন ও পর্যন্ত নানা কৌশলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে একাধিক সুত্র জানিয়েছে।
সুত্র জানায়, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করার জন্য ২০১৩ সালের ২২ মার্চ রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের জয়পুর গ্রামে যায় মনিরামপুর থানা পুলিশ। তখন আসামি গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে জামাত – বিএনপির লোকজন আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ ও টিয়ারসেল নিক্ষেপ করে। ওই ঘটনাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ ও জামাত-বিএনপির বহুলোক আহত ও আনিচুর রহমান নামে এক যুবক নিহত হয়।
পরে পুলিশ থানায় চলে গেলে জামাত-বিএনপির লোকজন সংঘবদ্ধভাবে জয়পুর,চান্দুয়া, শ্রীপুর,ঢাকুরিয়া ও ব্রাক্ষণডাঙ্গা গ্রামের নীরিহ আওয়ামী লীগ কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িঘরে লুটপাট,ভাংচুর,অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এমনকি তাদের বাড়ির হাঁস-মুরগী,গরু-ছাগল, ধান-চাল, কাপড়সহ সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দেয় তারা। এলাকার সেসব দৃশ্য দেখে সাধারণ মানুষ চোখে পানি ধরে রাখতে পারেনি।
এখন ও আওয়ামী লীগের ক্ষতিগ্রস্থ অনেক পরিবার অসহায়ভাবে দিন কাটাচ্ছে। ঘটনার ১১ বছর পার হতে চলেছে কিন্তু ওই সময় তান্ডবকারী জামাত-বিএনপির অনেক সক্রিয় সদস্যরা এখন ও পর্যন্ত নানা কৌশলে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মনিরামপুর থানা পুলিশ এখন ও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
এ বিষয়ে এলাকার সচেতনমহল প্রশাসনের উদ্ধ্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply