1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধাক্কা দিয়ে সরকারকে সরাতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী

  • শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনও জামায়াতকে নিয়ে, কখনও হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয়নি। বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।

শনিবার সকালে কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা এবং ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গি বিএনপি, লুটেরা বিএনপি ও সন্ত্রাসী বিএনপির পায়ের নিচে মাটি নেই। ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল; দেশটাকে লুটপাট করে শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে, সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।

তিনি বলেন, যে জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে ভূমিকা রেখেছিল- তারই ছেলে তারেক জিয়া বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবেলা করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও  মির্জা ফখরুলরা এখনও ষড়যন্ত্র লিপ্ত। দেশে পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে যে গাড়ি চলাচল করছে- এটি এখনও মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছে। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় তিনি খুশি হতেন।

মন্ত্রী বলেন, পরিসংখ্যানবিদ, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, মাঠকর্মী, তথ্যসংগ্রহকারীদের সমন্বয়ে যথাযথ প্রক্রিয়ায় জনশুমারি করা হয়েছে। সেখানে জনসংখ্যা কম বা বেশি দেখানোর সুযোগ নেই। সরকার জনসংখ্যা কম দেখাবে কেন, বরং বেশি দেখানোর কথা।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুত্র সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews