স্টাফ রিপোর্টার: সোমবার বিকালে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাঘারপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে মাহে রমজানের স্বাগত ও পবিত্রতা রক্ষার দাবীতে একটি র্যালী বের হয়।
এদিন বিকালের র্যালিটি উপজেলা সদরের মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে আন্দোলন অফিসের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
র্যালি শেষে রমজানের পবিত্রতা ও ফজিলাত সর্ম্পকে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি ইসলামী সংগীত শিল্পী মাওলানা বেলাল হুসাইন,
সহ-সভাপতি মাওলানা আবু তাহের,সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করীম, মাওলানা ওলিয়ার রহমান,মাওলানা ওলিউল্লাহ,মাওলানা সফিউল্লাহ, মাওঃ নুরুল্লাহ,মাস্টার শাহাবুল আলম প্রমুখ।

Leave a Reply