যশোর প্রতিনিধি : গতকাল শুক্রবার ১৭ মার্চ সন্ধ্যায় কালেক্টরেট জামে মসজিদের সামনের থেকে তাদের আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার এসআই (নি্:)/ইয়াসিফ আকবর জয়, এস আই (নি:)/ জয় বালা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল,
যশোর মহোদয় এর নির্দেশে অফিসার ইনচার্জ মহোদয় ,কোতোয়ালি মডেল থানা যশোর এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ
যশোর থেকে মডেল থানাধীন কালেক্টরেট জামে মসজিদ যশোর এর সদর গেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ( ১) মোঃ মইনুদ্দিন খোকন (১৯), পিতা -মৃত শাহাবুদ্দিন, সাং -ঘোপ নওয়াপাড়া, থানা -কোতোয়ালী, জেলা- যশোর,
আসামী (২) মেহেদী হাসান নয়ন (১৯), পিতা মুরশিদ মোড়ল সাং- ঘোপ নওয়াপাড়া, থানা-কোতোয়ালী ,
জেলা -যশোরদ্বয়কে (১) ০১ টি চাইনিজ কুড়াল সাদৃশ্য দেশীয় অস্ত্র (২) ০১ টি টিপ চাকু (৩) ০১ টি সেলাই রেঞ্জ ( ৪) ০১টি ডাল রেঞ্জসহ গ্রেপ্তার করেন।।
এ সংক্রান্তে এসআই( নি:) ইয়াসিফ আকবর জয় বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply