1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় অসহায় এক মহিলা ভিক্ষা না করলে সেদিন না খেয়ে থাকতে হয়

  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় অসহায় এক মহিলা ভিক্ষা না করলে সেদিন না খেয়ে থাকতে হয়

স্টাফ রিপোর্টার : নেই ঘরের দরজা, নেই জানালা। পাটকাঠির পাতলা বেড়া ও মাথার উপরে পলিথিনের ছাউনি দিয়ে তৈরি ঝুপড়ীর মধ্যেই তাঁর বসবাস। চিকিৎসার অভাবে শরীরে বাসা বেধেছে অসংখ্য জটিল রোগ। একদিন যদি ভিক্ষা না করেন তাহলে সেই দিনটিই সন্তানকে নিয়ে না খেয়ে পার করতে হয়। এরপরও ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা। জনপ্রতিনিধিদের বহুবার বলেছেন কিন্তু কাজ হয়নি। এমনই এক সংগ্রামী জীবন যোদ্ধা হাজেরা বেগম (৫২)।

বলছিলাম যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধূপখালী গ্রামের মুজিবর মোল্লার মেয়ে হাজেরা বেগমের কথা । প্রচন্ড শীত, বর্ষা ঝড়ের সময়েও কোথাও যাওয়ার জায়গা নেই । এমনকি রান্নাসহ গৃহপালিত প্রাণির ঠিকানাও ওই ঝুপড়ীতে। সম্পদ বলতে বাবার দেওয়া এক শতাংশ জমির উপর মাথা গোঁজার ঠাঁই করেছেন কোনো রকমে। ওই ঘরেই প্রায় ১০ বছর ধরে বসবাস করছেন হাজেরা বেগম।
গত ১৩ মার্চ এই প্রতিবেদকের সাথে কথা হয় বৃদ্ধা হাজেরার, টাকার অভাবে ১০বছরের ছেলে ইব্রাহিমের জন্ম নিবন্ধন করতে পারেনি। ছেলেকে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভর্তি করাতে পারছেন না।

চার ভাইবোনের মধ্যে সবার বড় ছিলেন হাজেরা। গরীব কৃষক বাবার সন্তান হওয়ায় অল্প বয়সেই উপজেলার পাইকপাড়া গ্রামের আকবর মোল্লার সাথে বিয়ে হয় তাঁর। সেখানে দুই কন্যা সন্তানের মা হন তিনি।

স্বামীর সহায় সম্পত্তি না থাকায় অন্যের জমিতে নিয়মিত কৃষিকাজ করতেন। দু’জনের চেষ্টায় সংসারটা ভালোই চলছিলো। স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পরিশ্রম করেছেন। কিন্তু কোথাও মেলেনি সুখের ঠিকানা। একসময় স্বামী দুরারোগ্য ক্যন্সারে আক্রান্ত হলে ভিটে-মাটি বিক্রি করে চিকিৎসা শুরু করেন হাজেরা। কিন্তু বাঁচাতে পারেননি স্বামীকে। এরপর দুই সন্তানকে নিয়ে চলে আসেন (ধূপখালী) বাবার বাড়িতে। মেয়েদের বিয়ে দেন হাজেরা।

সংসার চালাতে রাস্তায় মাটি কাটার কাজ নেন তিনি। সেই সময় পরিচয় হয় উপজেলার আগড়া গ্রামের ওহাব মোল্লার সাথে। ওহাব নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ে করে হাজেরাকে। পরবর্তীতে স্বামীর আগের স্ত্রী সন্তান আছে জেনেও সুখের আশায় সেখানেই (ওহাবের বাড়ি) থাকতে শুরু করেন। সেখানে জন্ম নেয় ছেলে ইব্রাহিম।

আবার শুরু করেন মাঠ ও রাস্তার কাজ।
কিন্তু কিছু দিনের মধ্যে সেখানে শারীরিক নির্যাতন শুরু হলে সন্তানকে নিয়ে আবার চলে আসেন বাবার বাড়িতে। এরপর ছেলেকে এক মাদ্রাসায় ভর্তি করান এবং নিজে অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

এভাবেই চলে গেছে প্রায় দশটি বছর। এরমধ্যে শরীরে উচ্চ রক্তচাপ, কিডনি , হার্টের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগ ধরা পড়ে। স্ট্রোক করে হাত-পায়ের শক্তি কমে যায়। কঠিন পরিশ্রম আর করতে পারেন না হাজেরা। বেঁচে থাকার জন্য শুরু করেন ভিক্ষাবৃত্তি। কিন্তু শরীর যেদিন না চলে সেদিন না খেয়েই থাকতে হয় মা-ছেলেকে। এরপরও অসুস্থ স্ত্রী ও সন্তান ইব্রাহিমের কোন খোঁজ নেয় না স্বামী ওহাব। যোগাযোগও করেনি কোনোদিন।

‘এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন,‘ হাজেরার বিষয়ে আমার জানা নেই। পরিষদে আমার কাছেও কোনদিন আসেনি। তবে আমার কাছে আসলে আমি সহযোগিতা করার চেষ্টা করবো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন,‘ আমাকে কেউ বলেননি বা তিনি আসেননি। তবে আপনার কাছ থেকে জানলাম। এ ব্যাপারে আমি সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews