1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে সাবেক ইউপি সদস্যের ৩ মাসের কারাদণ্ড

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে তাঁর চাচাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। শুক্রবার (২৯ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উত্তর চাঁদপুর গ্রামের মৃত তাইজেল ইসলামের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল মোমিন (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম পুলিশদের মাধ্যমে খবর আসে উত্তর চাঁদপুর গ্রামে কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরে ইউএনও’র নেতৃত্বে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মোমিন হোসেন ও রাশেদ সরদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতিতি টের পেয়ে বর ও কনেসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে পুলিশি অভিযানের আগেই বাল্যবিবাহ সম্পন্ন হয়। এ সময় ঘটনাস্থল থেকে কনের চাচাকে আটক করা করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আ ন ম আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেওয়ায় কনের চাচাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews