যশোরে ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ফেনসিডিল ও ১৫০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৫
যশোর প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি অভিযানে ৮০ বোতল ফেনসিডিল এবং ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৫ (পাঁচ) জনকে আটক করা হয়েছে। রবিবার (১২ মার্চ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এদিন বিকাল ৪ টার দিকে যশোর জেলার চৌগাছা থানাধীন চৌগাছা টু পোড়াপাড়া গামী কমলাপুরোস্থ গ্রাম সংলগ্ন কাশেমের ভাটার সামনে থেকে উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের মোঃ শাহাদত মন্ডলের ছেলে মোঃ ইউনুছ আলী (৩৫) কে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
এদিকে রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় আরো একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় চৌগাছা থানাধীন চৌগাছা টু পোড়াপাড়া গামী কমলাপুরোস্থ গ্রাম সংলগ্ন কাশেমের ভাটার সামনে থেকে ঝিনাইদহের মহেষপুর উপজেলার হামিদপুর গ্রামের মোঃ আঃ জাব্বারের ছেলে মোঃ আব্বাস আলী (৩৭), যশোরের চৌগাছার চুটারহুদা গ্রামের মোঃ আজগর আলীর ছেলে মোঃ সেলিম হোসেন(৩৫) কে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহেআটক করা হয়। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অপরদিকে রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানাধীন ৬নং গোগা ইউনিয়নের পাঁচভুলট গ্রামস্থ নকোনা বটতলার মোড়ে পাকা রাস্তার উপর থেকে একই গ্রামের মৃত জলিল মোল্যার ছেলে মোঃ মোফাজ্জল মোল্যা(৪৬), মৃত গোলাম রহমান সরদারের ছেলে মোঃ কলম সরদার (৩৬) কে ২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply