যশোরের ঝিকরগাছায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
অনু্ষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, উলাসী সৃজনী সংঘের প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আখতার, উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক ও নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা, সহ আরো অনেকে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের র্যালী ও আলোচনা সভার সাথে যোগদেন ব্র্যাক, উলাসী সৃজনী সংঘ ও আশ্বাস সংগঠন।
Leave a Reply