স্টাফ রিপোর্টার: বাঘারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। এদিন উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয়ে সকালে র্যালি, পুষ্প মাল্য অর্পণ, জাতীয় পতাকা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৮৮-যশোর-০৪ আসনের মাননীয় সাংসদ বাবু রণজিৎ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগে সহসভাপতি আতিয়ার রহমান সরদার, নেতা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খন্দকার শহিদুল্যাহ,

জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধরী ভোলা, অধ্যক্ষ আজগার আলী,সচিন্দ্রনাথ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিঠু, বাবলু কুমার সাহা, জাকির হোসেন, আলহাজ্ব আমিনুর রহমান সরদার,
সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আযুব হোসেন বাবলু। এছাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, কামরুজ্জামান লিটন প্রমুখ।

Leave a Reply