1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ পবিত্র শবেবরাত

  • মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার পবিত্র শবেবরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদার। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ মুক্তি। আরবিতে ‘লাইলাতুল বরাত’ বা মুক্তির রাত বলা হয়। যেহেতু এই রাতে মহান আল্লাহ বান্দাদের বিশেষ অনুগ্রহ করেন এবং হিংসুক ও মুশরিক ছাড়া সব দোয়াপ্রার্থীকে ক্ষমা করেন, তাই এটি মুক্তির রাত হিসেবে স্বীকৃত।

সারা বিশ্বের মুসলিমরা নামাজ, রোজা, জিকির, তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটি কাটিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র ও পুরো বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন সবাই। তাই আবহমানকাল থেকে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলিমরাও মসজিদে ইবাদতে মগ্ন থেকে রাতটি কাটান।হাদিসে এই রাতের বিশেষ মর্যাদা সম্পর্কে বর্ণনা আছে। মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের ১৪ তারিখ দিবাগত রাতে তাঁর সৃষ্টিজগতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ‘(ইবনে হিব্বান, হাদিস : ৫৬৬৫)

শবেবরাত উপলক্ষে পুরো মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ‘ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তাঁর অশেষ অনুগ্রহ কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য অব্যাহত অগ্রগতি ও কল্যাণের প্রার্থনা জানাই।’

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শবেবরাত উপলক্ষে আজ মাগরিব ও এশার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews