1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুলাভাইয়ের বিরুদ্ধে শালিকার মামলা, ভিত্তিহীন বলছেন অভিযুক্ত

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

যশোরে দুলাভাইয়ের বিরুদ্ধে শালিকার মামলা, ভিত্তিহীন বলছেন অভিযুক্ত

যশোরে আলোচিত আলী মাহমুদ চুন্নু নিজেকে রক্ষা করতে আপন ভগ্নিপতির বিরুদ্ধে প্রতারণা-চুরি ও বিশ্বাস ভঙ্গের মামলা করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জিকরুল ইসলাম চৌধুরীর নামে দায়ের করা মামলায় চুন্নু তার নিজের বোন রিজিয়া সুলতানা মিলিকে বাদী করেন।

আজ সোমবার (৬ মার্চ) যশোর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আমলি আদালতে মামলাটি (সিআর ৪৬৫/২৩) করা হয়েছে।

যশোর শহরের পুলিশ লাইন টালিখোলার বাসিন্ধা জিকরুল ইসলামের বাড়ির ভাড়াটে রিজিয়া মামলায় অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় আসামি জিকরুল ইসলাম ও তার স্ত্রী আমিনা আহম্মেদসহ অজ্ঞাত ৪/৫ মিলে বাদীর ঘরে ঢুকে মালামাল ভাঙচুর, সোনার গহনা নিয়ে গেছেন। এর আগে সোপাসেট আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

এঘটনায় জিকরুল ইসলাম চৌধুরী বলেন, বাদী রিজিয়া আমার আপন শালিকা। আমার কোনো ছেলে-মেয়ে নেই। আমার স্ত্রী ফিরোজা বেগম মারা যাওয়ার পরে শ্যালক চুন্নু ও রিজিয়ারা আমাকে আবার বিয়ে দেন।

আমার সারাজীবনের আয় শালা-শালিরা খেয়েছেন। বর্তমানে খেতে পারছেন না বলে আমার নামে মামলার পরে মামলা করে যাচ্ছেন। রিজিয়া সুলতানা আমার নামে ধর্ষণ মামলাও দিয়েছিলেন কোতোয়ালি থানায়।

নড়াইল আদালতে চাঁদাবাজি মামলা দিয়েছেন। সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। আজ শুনলাম নতুন করে কোর্টে মামলা দিয়েছেন। আমার কিছু বলার নাই।

বাসায় সিসি ক্যামরা লাগানো আছে; দেখলে প্রমাণ মিলবে। এরকম কোনো ঘটনাই ঘটেনি। সম্পন্ন মিথ্যা এবং ভিত্তিহীন মামলা। এরা আমার তৃতীয়তলা বাড়িটি দখল করতে চান।

সূত্রঃ স্বাধীন আলো

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews