1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বসুন্দিয়ায় সুসাইড নোট লিখে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

  • সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

যশোরের বসুন্দিয়ায় সুসাইড নোট লিখে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি: সবাইকে নিস্কৃতি দিয়ে মুক্তির পথ বেছে নিলেন যশোরের বসুন্দিয়া পদ্মবিলা ফাজিল মাদ্রাসার ছাত্র নাজমুস সাকিব খান। মৃত্যুর জন্য কেউ দায়ি নয় এমনই একটি সুইসাইড নোট লিখে নিজ বাড়িতে ঘরে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সোমবার বিকালে সদর উপজেলার বসুন্দিয়া বাজারের বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। মৃত নাজমুস সাকিব বসুন্দিয়া এলাকার বাসিন্দা এবং গাইদগাছি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের ছেলে।

সুইসাইড নোটে নাজমুস সাকিব লিখেছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়! এমনকি তার লাশটি যেন ময়না তদন্ত বা কাটাছেড়া না করা হয় সেই অনুরোধ করে গেছেন তিনি। ইসলামী শরিয়তে তাকে যেন দাফন করা হয় সেই অনুরোধটিও করেছেন সাকিব।

স্থানীয় ইউপি সদস্য শওকত জাহান সুপ্ত জানিয়েছেন, নাজমুস সাকিব পদ্মবিলা ফাজিল মাদ্রাসায় আলিম শ্রেণিতে লেখাপড়া করতেন।

বাড়ির পাশে বসুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল,সাকিবের ছোট বোনকে নিয়ে তার স্কুলে যান সাকিবের মা। তার বাবা মাওলানা রফিকুল ইসলাম বাড়ির বাইরে ছিলেন।

বিকেল ৫টার দিকে বাড়িতে আসেন সাকিবের মা। তার মা এসময় দরজা খোলা অবস্থায় ঘরে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফঁাস লাগিয়ে ঝুলে আছে। বিষয়টি দেখেই চিৎকার দেন তার মা। এরপরে আশপাশের লোকজন ছুটে আসে।

ঝুলন্ত অবস্থায় থাকা সাকিবের গলার গামছা কেটে নামানো হয়। কিন্তু এরই মধ্যে সাকিব মারা গেছেন বলে উপস্থিত লোকজন দেখতে পায়। খবর পেয়ে তার বাবা মাওলানা রফিকুল ইসলামও বাড়িতে আসেন। কিন্তু পরিবারে নেমে আসে এক হৃদয় বিদারক ঘটনা।

একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাকাটি করতে করতে তার মা ও বাবাসহ পরিবারের লোকজনে প্রলাপ করতে থাকেন। এরপরে খবর পেয়ে চলে আসেন বসুন্দয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল,

ইউপি সদস্য শওকত জাহান সুপ্ত, ইমরান হোসেন মিলন এবং বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান।

এরই মধ্যে পাশেই পাওয়া যায় নাজমুস সাকিবের নিজ হাতে লেখা একটি সুইসাইড নোট। ওই নোটে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমি কারো উপর দোষ দিয়ে আত্মহত্যা করছিনা।

আমার কাছে এই সন্দেহ মূলক দুনিয়া আর ভাল লাগছেনা। তাই নিজ ইচ্ছায় আত্মহত্যা করছি। মৃত্যুর আগে আরো বলেছেন কোন কিছু না জেনে কারো উপর সন্দেহ করে তার উপর দোষ চাপিয়ে দেবেন না।

ওই নোটে তিনি দাবি করেছেন তার লাশটি যেন ময়না তদন্ত বা কাটাছেড়া এবং মামলা করবেননা। প্রচলিত ইসলামী নিয়মানুযায়ি তার লাশটি দাফনের জন্য অনুরোধ করেছেন নাজমুস সাকিব।
ইউপি সদস্য সুপ্ত আরো জানিয়েছেন,

দুই বছর আগেও একবার সাকিব আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে তার পিতা মাওলানা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়েছেন।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেছেন, এদিন এই ঘটনার পরে উর্দ্ধতন মহলের সাথে আলোচনা করে ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল বলেছেন, মর্মান্তিক এই মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত নাজমুস সাকিবের রূহের মাগফেরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জানাজা শেষে সাকিবের লাশ দাফন করা হবে বলেও জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews