শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে পদক জয়ী ৫ খেলায়াড় রোববার যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিকেলে জেলা প্রাশাসকের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। সাক্ষাতকালে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশীদ, সাংবাদিক প্রণব দাস, রাজনৈতিক কর্মী খবির শিকদার প্রমুখ।
যুব গেমসে পদকজয়ীরা হলেন সুমাইয়া শিকদার ইলা (জুডো, রৌপ্য পদক), কৃষ্ণা অধিকারী, (জুডো, তাম্র) , ইয়ামিন ইসলাম তামিম (কুস্তিতে স্বর্ণ) , আরিফুল ইসলাম মেহেদী কুস্তিতে রৌপ্য ।
এছাড়া গেমসে অংশগ্রহণকারী আয়েশা মনি উপস্থিত ছিলেন। এ সময় খেলোয়াড়রা তাদের জয়ের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক খেলোয়াড়দের কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।সূত্র: দৈনিক স্পন্দন

Leave a Reply