মাসুম বিল্লাহঃ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩, আজ ৫ই মার্চ জেলা শিল্পকলা একাডেমী যশোরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশার সঞ্চালনে ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আবু তোহার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক, আজগর আলী নস্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি,
বাংলাদেশ আওমী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবীর দিপু, এই কমিটিতে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে ডঃ মোঃ আবু তোহা
এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম রেজা বাদশা। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

Leave a Reply