1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কলমাকান্দার ইটভাটাগুলোতে পরিবেশের ছাড়পত্র নেই শর্ত ছাড়াই পোড়ানো হচ্ছে ইট

  • রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

কলমাকান্দার ইটভাটাগুলোতে পরিবেশের ছাড়পত্র নেই
শর্ত ছাড়াই পোড়ানো হচ্ছে ইট

কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধিঃ কলমাকান্দার ইটভাটাই লাইসেন্স নেই,পরিবেশ সংক্রান্ত ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে কয়েকটি ইটভাটা।

প্রায় কয়েক বছর ধরে কলমাকান্দার ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নেয়নি বা কোন নবায়ন করেনি। অন্যদিকে ইটভাটা চালানোর পূর্বশর্ত হচ্ছে পরিবেশের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, তাদের ছাড়পত্র না থাকলে কোন ইটভাটাই বৈধ নয়।

পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে বলা হয়েছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা জেলা প্রশাসনের সহযোগিতা ও পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং অভিযান পরিচালনা করছে।

এর মধ্যে জরিমানা ও ইটভাটা উচ্ছেদসহ তা বন্ধ করা হচ্ছে।তারা আরো জানায়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইনের শর্ত অনুসরণ করে, সংশোধিত আইন অনযায়ী কৃষি জমি আবাসিক বাণিজ্যিক পৌর এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ হাসপাতাল এলাকার ১ কিঃমি এর মধ্যে কোন ইটভাটা স্থাপন নিষিদ্ধ।

এছাড়া ইট তৈরির মাটি মজাপুকুর খালবিল নদী হাওর পতিত জায়গা ছাড়া অন্য কোন জায়গা থেকে মাটি কাটা যাবে না।
সরজমিনে দেখা যায়, ২০১৯ সালের সংশোধিত আইনে নবায়ন ছাড়পত্র শর্ত ও অনুমোদন ছাড়াই চলছে কলমাকান্দার কয়েকটি ইটভাটাগুলো। যথা তথায় হতে মাটি কেটে নেওয়া হচ্ছে। ১ কিঃমি এর ভেতরেই স্থাপিত ইটভাটা,

কোন কোন ইটভাটা মালিকদের সাথে কথা হলে তারা জানায়,তাদের সব ঠিক আছে,কিন্তু পরিবেশ অধিদপ্তর কার্যালয় সুত্রে জানা যায়,

বর্তমানে এ উপজেলায় ৮টি ইটভাটা রয়েছে, কোনটিরই কোন পরিবেশ ছাড়পত্র নেই, অথবা নবায়ন করাও হয়নি। মাঝে মাঝে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং অভিযান পরিচালনা করে দু’একটি ইটভাটায় জরিমানা করে কিন্তু পরক্ষনেই চলতে দেখা যায় ওই ইটভাটাগুলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews