মাসুম বিল্লাহ বিশেষ প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩, আজ ৫ই মার্চ জেলা শিল্পকলা একাডেমী যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশার সঞ্চালনে ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আবু তোহার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন,
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি,
বাংলাদেশ আওমী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডঃ মমতাজ খানম, সাংগঠনিক সম্পাদক রাইসুল কবীর দিপু,
এই তথ্য জানিয়েছেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা। তিনি আরো জানান আজ সকাল ৯ টা থেকে শিল্পকলার একাডেমী প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি তে মুখর করার লক্ষ্যে সকল কার্যক্রম শেষ করেছি ।
সকাল দশটায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। এবং একটি সফল সম্মেলন করার চেষ্টা করব।

Leave a Reply