1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে।

  • শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপ ধীরে ধীরে এগিয়ে আসছে। ২১ নভেম্বর বিশ্বকাপ শুরুর আগে সবগুলো দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে রাখতে চাইবে। সে লক্ষ্যে নভেম্বরে আবু ধাবিতে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

দেশটির সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, প্রীতি ম্যাচ খেলার বিষয়ে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে। অর্থাৎ, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও মিসরের তারকা মোহাম্মদ সালাহর মুখোমুখি হওয়া দেখতে পারেন ফুটবলপ্রেমীরা।

মিসরীয় সংবাদমাধ্যম ‘এল বালাদ’ এর প্রতিবেদক ইসমাইল মাহমুদ জানিয়েছেন, আবু ধাবিতে প্রীতি ম্যাচ খেলতে মিসর ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

কাল তিনি টুইট করেন, ‘বিশ্বকাপের আগে নভেম্বরে আবু ধাবিতে প্রীতি ম্যাচ খেলতে মিসরকে অনুরোধ করেছে আর্জেন্টিনা। বেলজিয়ামও মিসরের সঙ্গে খেলতে চায়।’

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য হাজেম ইমাম জানিয়েছেন, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন প্রীতি ম্যাচ খেলার বিষয়ে সম্মত হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো চুক্তি সই হয়নি এবং ম্যাচের দিনও ধার্য হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এর প্রতিবেদক গাস্তন এদুলের খবর অনুযায়ী, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামার ১০ দিন আগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews