পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি (যশোর): শনিবার যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি মহোদয়।
অনুষ্ঠানের শুরুতেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যশোর বিমান বন্দর হতে যথাযথ মটর কেড ও প্রটোকলসহ পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন।

মাননীয় প্রধান অতিথি মহোদয়ের আগমন উপলক্ষে ফেম ফেয়ার বাজানো হয় এবং পরবর্তীতে তাকে জেলা পুলিশের পক্ষ হতে সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং একই সাথে জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে।
পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত অতিথিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় যোগ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য্য, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, জনাব মোঃ আমিনুল ইসলাম খান, সিনিয়র সচিব মহোদয়, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব বেনজীর আহমেদ এমপি মহোদয়,

সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ (স্থানীয়), যশোর, মাননীয় রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক মহোদয়,
জেলা আওয়ামী-লীগের সভাপতি মহোদয়, নির্বাচিত জনপ্রতিনিধিগণ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply