স্টাফ রিপোর্টার : বাঘারপাড়ায় রাস্তার উপর মার্কেট প্রতি হিংসায় মার্কেট সামনে আবার মার্কেট নির্মাণের অভিযোগ বন্ধের দাবিতে ডিসিসহ বিভিন্ন দপ্তরে ব্যবসায়ীদের আবেদন।
বাঘারপাড়া উপজেলার প্রাণ কেন্দ্রে রাস্তার পাশে কোটি কোটি টাকার মার্কেট, দুই তলা এই মার্কেটে রয়েছে দুইটি ব্যাংক,একটি ক্লিনিক দেড় শতাধিক দোকান থাকার সত্তেও যাত্রী ছাউনির নামে একই মার্কেকের সামনে থাকা সামান্য একটু জমিতে আবার মার্কেট নির্মাণ করছে। যা গোটা বাঘারপাড়া উপজেলা বাসির কাছে প্রশ্নবিদ্ধ।
এবিষয় নিয়ে গোটা বাজার ব্যবসায়ীদের ক্ষোভ দেখা দিয়েছে। এসব ঘর মালিকরা রাস্তার জমি ছেড়ে তাদের মার্কেট তৈরি করেছেন বভিষ্যৎ চিন্তা ভাবনা করেই এসব মার্কেট করা হয়। কিন্তু আজ ্ওই জমিতে শতাধিক ব্যবসায়ীর দাবী তোয়াক্কা না করেই সেখানে মার্কেট নির্মাণ করছেন বাঘারপাড়া পৌরসভা ।

মার্কেট নির্মাণ করতে সেখানে ব্যবহার করছে কংক্রিটের কলাম । যার পেছনে কয়েক কোটি টাকার মার্কেট পেছনে পড়ে সৌন্দর্য নষ্ট হবে। যাত্রী ছাউনির নাম ভাঙ্গিয়ে এর আগে একটি গাছ মারার কথা বলে সেখান থেকে ৭টি গাছ কর্তন করা হয় জ্জ লাখ টাকা দাম। গাছ কর্তন করা কে কেন্দ্র করে একধিক দৈনিকে রিপোর্ট হলেও তাতে তেমন কোন কৃয়া দেখতে পায়নী ভুক্তভোগীরা।
মার্কেটের মালিকদের দাবি, আরএস রেকর্ড অনুযায়ী বাঘারপাড়ার চৌরাস্তা সংলগ্ন রাস্তার জমির মালিক সওজ বিভাগ। কিন্তু স্থানীয় পৌরসভা জেলা পরিষদের যোগসাজশে সেখানে যাত্রী ছাউনির নামে মার্কেট নির্মাণ করছে। মুখে যাত্রী ছাউনির কথা বলা হলেও সেখানে কংক্রিটের কলাম করে দোকানপাট নির্মাণ করা হচ্ছে বলে ব্যবসায়ী ও মালিক পক্ষের দাবী।
বিষয়টি জানতে কথা হয় সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে, তিনি বলেন ব্যবসায়ীদের লিখিত অভিযোগ পেয়েছি, বৃহস্পতিবার সরেজমিনে লোক পাঠানো হবে।এছাড়াও সড়কের জমিতে অন্য কারো মনউক্তি স্থাপনা করার সুযোগ নেই, বিষয়টি দেখা হবে।
যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চুকে বার বার মুঠো ফোনে চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নী।

Leave a Reply