1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ব্লেড দিয়ে যখম

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়
স্কুল ছাত্রীকে ব্লেড দিয়ে যখম

নিজস্ব প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল ছাত্রীর ঘাড়ে ব্লেড বসিয়ে জখম করার ঘটনায় সেই বখাটে যুবক রোহান (২১) কে আটক করেছেন অভয়নগর থানা পুলিশ।

বুধবার গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার ড্রাইভার পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন। স্কুল ছাত্রীর পিতা বিপ্র সরকার বাদী হয়ে বুধবার রাতে অভয়নগর থানায় রোহানের বিরুদ্ধে মামলা করেন।

আসামী রোহান অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে।

বুধবার বিকালে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ঐশর্য্য সরকার স্কুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার গরুহাট খোলার সামনে আসলে রোহান ঐ ছাত্রীর গলায় ব্লেড দিয়ে টান দেয়। সে তখন রক্তাক্ত জখম হয়।

ঐশর্য্য সরকারের বাবা বিপ্র সরকার জানান, রোহান নামের এক বখাটে যুবক দির্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

গত বুধবার বিকাল সাড়ে তিনটার সময় প্রতিদিনের মত স্কুল থেকে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া গরুহাট খোলা নামক স্থানে আসলে,

রোহান আবারও প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দিলে সে রক্তাক্ত জখম হয়।

এরপর স্থানীয়রা উদ্ধার করে তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রোহান তার দলবল নিয়ে হাসপাতালে যেয়ে বিভিন্ন রকম ভয় ভীতি দেখাতে থাকে।

পরে আমি রাতে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করি। আমার পরিবার এখন নিরপত্তা হীনতায় ভুগছে।

আহত ঐশর্য্য সরকার জানায়, আমি আমার এক বান্ধবীর সাথে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রোহান এসে প্রথমে আমার হাত ধরে টান দেয়। এরপর চুল ধরে টান দেয়। আমি কোনোমতে ছাড়িয়ে নিতে গেলে সে আমার ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দেয়।

সে আরও জানায়, রোহান আমাকে পছন্দ করে এবং দির্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সে এ ঘটনা ঘটিয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, এক স্কুল ছাত্রীকে ব্লেড দিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় রোহানকে আটক করা হয়েছে। তার সাথে যারা ছিল তাদেরকেও আটকের চেষ্টা অব্যহত আছে।
এব্যাপারে দোষীদের কাওকে ছাড় দেওয়া হবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews