1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে সর্বপ্রথম স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট (ই-গেট)

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

বেনাপোলে সর্বপ্রথম স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট (ই-গেট)

মোঃ শাফায়েত সবুজ ভ্রাম্যমান প্রতিনিধি : পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধার্থে বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সর্বপ্রথম স্থাপিত হয়েছে ইলেকট্রনিক গেট (ই-গেট)। শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ই-গেটের উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতে প্রবেশের জন্য দুইটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য দুইটি গেটসহ মোট ৪টি গেট নির্মাণ করা হয়েছে। ই-পাসপোর্ট যাত্রীর সংখ্যা বাড়লে পর্যায়ক্রমে এই গেট বাড়ানো হবে বলে জানান ইমিগ্রেশন ওসি আহসান হাবীব।

ইমিগ্রেশন সূত্রে, পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি কমাতে স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে উদ্বোধন করা হচ্ছে ইলেকট্রনিক গেট। যাত্রীরা ই-গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে ই-গেট খুলে যাবে, পাসপোর্ট বিহীন কেউ ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। গেট চালু হলে মাত্র ৪০ সেকেন্ডে যাত্রীরা ইমিগ্রেশন করতে পারবে।

ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। পরে বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দেবেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান, যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য দেশের প্রথম স্থলবন্দর হিসেবে বেনাপোলে প্রথম ই-গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাত্রীরা সহজেই ইমিগ্রেশনের কাজ করতে পারবেন। তিনি আরও বলেন, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করে থাকে। এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews