1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গভীর রাতে মহাসড়কে ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

গভীর রাতে মহাসড়কে ২ মটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক জন।

মটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও একই এলাকার মৃত আলী মোড়লের ছেলে রাকিব মোড়ল (২৫)। তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মণিরামপুর কলেজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে তারা দুর্ঘটনাকবলিত হন তা নিশ্চিত করে কেও বলতে পারেনি ।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি মোটরসাইকেল ও তিন আরোহীকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। সেখান থেকে তারা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

রাত বেশি হওয়ায় দুর্ঘটনাটি কীভাবে ঘটলো তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

নিহত মাসুদ রানার বড়ভাই রিপন হোসেন জানান, তার ভাই একজন ভাড়ায় মোটরসাইকেল চালান। আর রাকিব মোড়ল মোটরসাইকেল সার্ভিসিংয়ের কাজ করেন।

বুধবার বিকেলে তারা দুইজন মোটরসাইকেলের পার্টস কেনার জন্য যশোর শহরে গিয়েছিলেন। রাতে যশোর থেকে চুকনগরের দিকে ফিরছিলেন। পথে তারা দুর্ঘটনায় পতিত হতে পারেন। তবে মাসুদ ও রাকিবের সঙ্গে আর কে ছিলেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

মনিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং আহত একজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews