কেশবপুর প্রতিনিধি:“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম,
যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন।আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন বীমা গ্রাহকদের হাতে চেক তুলে দেন।

Leave a Reply